অনিলবরণ
কল্যানীয়েষু,
২১শে ফেব্রুয়ারী শ্রীমার শুভ জন্মতিথি উৎসবের প্রসাদ ও আশীর্বাদী পুষ্প পাঠাই।
তোমার প্রচার কার্য ভালই চলিতেছে জানিয়া সুখী হইলাম। মা ইউনিটি পার্টির জন্য যে সব প্রস্তাব অনুমোদন করিয়াছেন – তাহার শেষটি হইতেছে – a great spiritual movement. এটা কিভাবে করা যাইতে পারে বিশেষভাবে চিন্তা করিয়া দেখিবে। তোমাকেই এই কাজটিতে leading part লইতে হইবে।