অনিলবরণ

আগস্ট 18, 2019 4:51 পূর্বাহ্ন    admin

কল্যানীয়েষু,

শুভ ২৪শে নভেম্বর শ্রীঅরবিন্দের জয়ন্তীর প্রসাদ ও আশীর্বাদ পুষ্প পাঠাই। তোমার ২৫ তারিখের পত্র পাইয়াছি। গীতা প্রচার কাজ ভাল চলিতেছে জানিয়া বিশেষ সুখী হইলাম। দেশে একটি বিরাট অধ্যাত্ম আন্দোলন প্রয়োজন এবং তাহার সময় আসিয়াছে। একমাত্র ইহার দ্বারাই কম্যুনিজমের প্রতিরোধ করা সম্ভব হইবে এবং জাতির মধ্যে নব জাগরণ আসিবে। নানাস্থানে গীতা প্রচারের কেন্দ্র স্থাপন এবং গীতা পুস্তক বহুল বিক্রয়ের দ্বারাই এই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হইবে, ইহার জন্য কর্মী ও অর্থ দুই ই সংগ্রহ করিতে হইবে।